মূল অংশে যান
BDCYO

খোঁজা হচ্ছে…

কোনো পণ্য পাওয়া যায়নি

সব রেজাল্ট দেখুন

ডেলিভারি নীতি

সর্বশেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৬

আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিই। ডেলিভারিতে কত দিন লাগে, খরচ কত আর পার্সেল হাতে পেলে কী করবেন, এই পেজে তা লেখা আছে।

ডেলিভারির সময়

  • ঢাকার ভেতরে: সাধারণত ১–৩ কার্যদিবস।
  • ঢাকার বাইরে: সাধারণত ২–৫ কার্যদিবস।
  • প্রি-অর্ডার পণ্য: স্টকে আসার সাথে সাথে পাঠানো হয়। ফোন বা এসএমএসে আপনাকে জানানো হবে।

সাপ্তাহিক ছুটি, সরকারি ছুটি, খারাপ আবহাওয়া বা কুরিয়ারের দেরিতে এক-দুই দিন বেশি লাগতে পারে। দেরি হলে আমরা জানিয়ে দেব।

ডেলিভারি চার্জ

চার্জ নির্ভর করে আপনার এলাকা আর অর্ডারের মোট ওজনের উপর। অর্ডার করার আগেই চেকআউটে সঠিক চার্জ দেখতে পাবেন।

শপ থেকে পিকআপ

চেকআউটে শপ পিকআপ বেছে নিয়ে আমাদের দোকান থেকে অর্ডার সংগ্রহ করতে পারেন। অর্ডার রেডি হলে আমরা জানিয়ে দেব।

অর্ডার কনফার্মেশন

অর্ডারের পর আমরা কল বা এসএমএস করে কনফার্ম করতে পারি। কনফার্ম করা না গেলে অর্ডার আটকে রাখা বা বাতিল হতে পারে।

পার্সেল হাতে পেলে

  • ডেলিভারি ম্যানের সামনেই পার্সেল খুলে দেখে নিন।
  • বক্স ক্ষতিগ্রস্ত হলে, কিছু কম থাকলে বা ভুল পণ্য এলে পার্সেল ফেরত দিতে পারেন এবং সাথে সাথে আমাদের জানান।
  • পরে কোনো সমস্যা পেলে আমাদের রিটার্ন নীতি দেখুন।

ডেলিভারি না হলে

কয়েকবার চেষ্টা করেও আপনাকে না পেলে, বা যুক্তিসঙ্গত কারণ ছাড়া অর্ডার নেওয়া না হলে, অর্ডার বাতিল হতে পারে। অগ্রিম পরিশোধ করা অর্ডারে ডেলিভারি চার্জ কেটে রাখা হতে পারে, বিস্তারিত আমাদের রিফান্ড নীতিতে।

প্রশ্ন থাকলে

আমাদের যোগাযোগ পেজে, কল করুন +8801711278733 অথবা ইমেইল করুন taz.bdcyo@gmail.com।